নারী ক্ষমতায়নে জোর: কলকাতায় ফ্যাসি-র উদ্যোগে জাতীয় সেমিনার ও সম্মাননা প্রদান
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া (ফ্যাসি)। কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিল্পপতি ও বিশিষ্ট উদ্যোক্তারা একত্রিত হয়ে
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া (ফ্যাসি)। কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিল্পপতি ও বিশিষ্ট উদ্যোক্তারা একত্রিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্য ও ক্ষমতায়ন উদযাপন করেন।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ ক্ষেত্রে নারী উদ্যোক্তা—সুযোগ ও চ্যালেঞ্জ” শীর্ষক একটি জাতীয় সেমিনার। এই সেমিনারে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে নারী উদ্যোক্তারা সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। বর্তমান ব্যবসায়িক পরিবেশে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা এবং তাঁদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

​এদিন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ১২ জন মহীয়সী নারীকে স্মারক, শংসাপত্র ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবং জীবিকা সহায়তার উদ্যোগ হিসেবে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য আরও ১০ জনকে বিশেষ প্রশংসা পুরস্কার প্রদান করা হয়।

​উদ্যোক্তা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শুক্রবার কয়েকজন বিশিষ্ট শিল্পপতিকেও সম্মান জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন গণেশ কমপ্লেক্সের অশোক বাজোরিয়া, হিন্দকন কেমিক্যালসের সঞ্জয় গোয়েঙ্কা, গ্যামকোর গিরধারী লাল গোয়েঙ্কা, সিগমার প্রদীপ লুহারিওয়ালা এবং মেড্রা ফিনভেস্টের ড. অজিত কুমার জৈন। ফ্যাসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোক্তা ক্ষেত্রে নারীদের আরও বেশি সংখ্যায় এগিয়ে আনা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande