তৃণমূল ‘শুভেন্দু অধিকারী সিনড্রোম’-এ ভুগছে, কটাক্ষ শমীকের
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): “তৃণমূল ‘শুভেন্দু অধিকারী সিনড্রোম’-এ ভুগছে। একটি জনসভা করার অনুমতি পেতে তাঁকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে”। শুক্রবার সল্ট লেকে দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচা
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): “তৃণমূল ‘শুভেন্দু অধিকারী সিনড্রোম’-এ ভুগছে। একটি জনসভা করার অনুমতি পেতে তাঁকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে”। শুক্রবার সল্ট লেকে দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, বিরোধী দলনেতার উপর বারবার আক্রমণ করা হচ্ছে। আজ পশ্চিমবঙ্গ যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। বোমা বিস্ফোরণে ইতিমধ্যেই ১২ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয়ে আর জায়গা করে নিতে পারেনি। রাজনৈতিক দল মানুষকে নিয়েই চলে, কিন্তু মানুষ তৃণমূলের প্রতি আগ্রহ হারিয়েছে। তাই তাদের প্রতিটি প্রতিক্রিয়ার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী কি মনে করছেন পশ্চিমবঙ্গ একটি আলাদা দেশ এবং তার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

জ্বালানি-প্রসঙ্গ নিয়েও এ দিন সাংবাদিকদের কাছে মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের মানুষ জানেন মধ্যপ্রাচ্যে কী পরিস্থিতি চলছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ইতিমধ্যেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিকল্প পথের ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে ভারত তেল ও গ্যাস আমদানি চালিয়ে যেতে পারবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande