
কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): রান্নার গ্যাসের টানাটানির দায়ে মমতা-সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার রাতে তিনি এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন। পোস্ট করার এক ঘন্টার মধ্যে, রাত ৯টায় ৩৭টি প্রতিক্রিয়া এসেছে।
তিনি লিখেছেন, “আজকে রান্নার গ্যাসের টানাটানির পরিপ্রেক্ষিতে আমরা ক’জন জানি যে এই পোড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ২০১৮ সালে ONGC ন্যাচারাল গ্যাস আবিষ্কার করেছিল, কিন্তু ২০২৫ সাল পর্যন্ত মমতার সরকার তাদের mining lease দেয় নি ? এই ফিল্ড থেকে আনুমানিক দৈনিক ৪৫,০০০-৫০,০০০ কিউবিক গ্যাস পাবার কথা।”
কী হল?”
প্রতিক্রিয়ায় সুশান্ত বসু লিখেছেন, “৫০০০০ কিউবিক মানে কমবেশি দিনে ১০০০০ সিলিন্ডার।যদি সময়মত লীজটা পেতো, হয়ত, আজকের ট্রাম্প ইরানের জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বেশীরভাগই সমাধা হয়ে যেতো।” নীতিশ বালা লিখেছেন, “তার কারন ওরা এই গ্যাস বস্তায় ভরে চুরি করতে পারবে না তাই অনুমতি দেয় নি”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত