
প্রয়াগরাজ, ১৩ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ফুলপুর থানার অন্তর্গত এলাকার মাইলহান গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ট্রাকের ধাক্কায় এক একাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পড়ুয়ার নাম প্রাচী (১৭)। তিনি ফুলপুর থানার অন্তর্গত এলাকার মাইলহান গ্রামের বাসিন্দা। তিনি একাদশ শ্রেণির ছাত্রী। শুক্রবার সাইকেলে স্কুল যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রীর মৃত্যুর খবরে ক্ষুব্ধ জনতা ট্রাক চালককে মারধর করে। এছাড়া তারা ট্রাক ভাঙচুরও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকে গ্রেফতার করে। পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ দেহ নিয়ে পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন