
জম্মু, ১৩ মার্চ, (হি.স.): জম্মু ও কাশ্মীরে গরু পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। জম্মু পুলিশ ঝাজ্জর কোটলি থানার এক্তিয়ারে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং চারটি গরু উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ দল বটল ধর রোডের নাধালে একটি চাকপয়েন্টে তল্লাশি চালায় । পুলিশকে দেখে, গাড়ির চালক চেকপয়েন্টের প্রায় ২০০ মিটার আগে গাড়িটি থামিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চেকপয়েন্টে তল্লাশি চলাকালীন চারটি গরু বোঝাই করা একটি গাড়ি পাওয়া যায়। পশুগুলিকে উদ্ধার করা হয় এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ গাড়ি চাললকে শনাক্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন