এলপিজি সংক্রান্ত সমস্যা সমাধানে বিহারে নিয়ন্ত্রণ কক্ষ চালু
পাটনা, ১৩ মার্চ (হি.স.) : বিহার রাজ্যে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) সংক্রান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে খাদ্য ও ভোক্তা সুরক্ষা দফতরে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিদিন সকাল
এলপিজি সংক্রান্ত সমস্যা সমাধানে বিহারে নিয়ন্ত্রণ কক্ষ চালু


পাটনা, ১৩ মার্চ (হি.স.) : বিহার রাজ্যে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) সংক্রান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে খাদ্য ও ভোক্তা সুরক্ষা দফতরে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে রাজ্যের গ্রাহকেরা এলপিজির প্রাপ্যতা, বিতরণ বা সংশ্লিষ্ট কোনও সমস্যা ও অভিযোগের বিষয়ে দফতরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সাধারণ মানুষ তাদের সমস্যা ও অসুবিধার কথা দূরভাষ নম্বর ০৬১২-২২৩৩০৫০-এ জানাতে পারবেন। এর ভিত্তিতে দফতর দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুক্রবার খাদ্য ও ভোক্তা সুরক্ষা দফতরের পক্ষ থেকে সাধারণ গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, এলপিজি সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে অযথা বিভ্রান্ত না হয়ে সরাসরি দফতরের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে, যাতে সমস্যার দ্রুত সমাধান করা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande