
প্রয়াগরাজ, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার বাহরিয়া থানার অন্তর্গত করনাইপুর কর্ণাইপুর প্যাটেল নগর মোড়ের কাছে শুক্রবার সকালে একটি মাটির গভীর গর্ত থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের পরিচয় প্রতাপগড় জেলার রানীগঞ্জ থানার রামনগর গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার গৌতম (৩৫) হিসেবে শনাক্ত হয়েছে। ঘটনাস্থলের থেকে তার ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় মাটির গভীর গর্তে যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মোটরসাইকেল-সহ মাটির গভীর গর্তে পড়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন