কাপড় কারখানার স্লাজ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু
বারমের, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানের বালোত্রার শিল্পাঞ্চলে একটি কাপড় কারখানায় স্লাজ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে কারখানা চত্বর ও হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পু
কাপড় কারখানার স্লাজ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু


বারমের, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানের বালোত্রার শিল্পাঞ্চলে একটি কাপড় কারখানায় স্লাজ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে কারখানা চত্বর ও হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ‘লালজি ওয়ালা মিলস’ নামের ওই কাপড় কারখানায় গুমনা রাম (২৫), বিশ্বম্ভর তিওয়ারি (৫৪) এবং শ্রাবণ (৩২) নামে তিন শ্রমিক স্লাজ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। সেই সময় ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনজনই অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে কারখানার অন্য শ্রমিকরা তাদের ট্যাঙ্ক থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের সামনে রাস্তার দু’পাশে যানবাহন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে বিষাক্ত গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তাদের ট্যাঙ্কে নামানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেহগুলি মর্গে পাঠিয়েছে এবং কারখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande