‘মোনালিসা’ বিতর্কে লাভ জিহাদের অভিযোগ চলচ্চিত্র প্রযোজকের, নিরপেক্ষ তদন্তের দাবি
লখনউ, ১৩ মার্চ (হি.স.): প্রয়াগরাজ মহাকুম্ভে ভাইরাল হয়ে আলোচনায় আসা তরুণী ‘মোনালিসা’কে ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। চলচ্চিত্র প্রযোজক সনোজ মিশ্র সামাজিক মাধমের ফেসবুকে একটি বিবৃতি দিয়ে গোটা ঘটনাকে ‘ষড়যন্ত্র’ এবং ‘লাভ জিহাদ’-এর সঙ্গে যুক্ত করে
‘মোনালিসা’ বিতর্কে লাভ জিহাদের অভিযোগ চলচ্চিত্র প্রযোজকের, নিরপেক্ষ তদন্তের দাবি


লখনউ, ১৩ মার্চ (হি.স.): প্রয়াগরাজ মহাকুম্ভে ভাইরাল হয়ে আলোচনায় আসা তরুণী ‘মোনালিসা’কে ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। চলচ্চিত্র প্রযোজক সনোজ মিশ্র সামাজিক মাধমের ফেসবুকে একটি বিবৃতি দিয়ে গোটা ঘটনাকে ‘ষড়যন্ত্র’ এবং ‘লাভ জিহাদ’-এর সঙ্গে যুক্ত করে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।

সনোজ মিশ্র দাবি করেছেন, যাকে তিনি প্রশিক্ষণ দিয়ে চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন, সেই তরুণী এখন নাকি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও লাভ জিহাদের শিকার হয়েছে। তাঁর বক্তব্য, মহাকুম্ভের সময় মোনালিসার সরলতা ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি তাকে চলচ্চিত্রে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য প্রশিক্ষণ ও চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতিতে বড় আর্থিক ঝুঁকি নেন এবং প্রকল্পটির জন্য কয়েক কোটি টাকার ঋণও নেন।

প্রযোজকের অভিযোগ, এই ঘোষণা করার পর কিছু বিরোধী তাকে লক্ষ্য করে এবং মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। তাঁর দাবি, জেলে থাকার সময়ও তিনি ছবির গল্প লিখেছেন এবং প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

সনোজ মিশ্র আরও অভিযোগ করেন, মোনালিসাকে পড়ানোর জন্য নিযুক্ত এক শিক্ষক পরে তার ম্যানেজার হয়ে ওঠেন এবং তিনিই তরুণীকে তার থেকে দূরে সরিয়ে দেন। ওই ব্যক্তি মোনালিসা ও তার সম্প্রদায়কে প্রভাবিত করে তার সাফল্যে প্রযোজকের কোনও ভূমিকা নেই বলেও দাবি করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

নিজের বিবৃতিতে তিনি বলেন, মোনালিসার পারিবারিক পরিস্থিতি জটিল এবং তার আসল মায়ের থেকে আলাদা থাকার কারণে সে মানসিক চাপে থাকত। সাম্প্রতিক ঘটনাবলি তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছে বলেও দাবি করেছেন তিনি। তবে এই পুরো ঘটনায় মোনালিসা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং অনেকেই বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande