সিনিয়র মহিলা ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফি ২০২৫-২৬, বাংলার ৪ জন দলে অন্তর্ভুক্ত
কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : সিনিয়র মহিলা ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফি ২০২৫-২৬ প্রতিযোগিতায় পূর্বাঞ্চল দলের জন্য বাংলা থেকে চারজন মহিলা ক্রিকেটার মনোনীত হয়েছে। এই চারজন যথাক্রমে - সাইকা ইশাক (অধিনায়িকা) ও তিনজন - বিদিশা দে, মিতা পাল এবং তনুশ্রী
পূর্বাঞ্চল দলের জন্য বাংলার ৪জন নির্বাচিত


কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : সিনিয়র মহিলা ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফি ২০২৫-২৬ প্রতিযোগিতায় পূর্বাঞ্চল দলের জন্য বাংলা থেকে চারজন মহিলা ক্রিকেটার মনোনীত হয়েছে। এই চারজন যথাক্রমে - সাইকা ইশাক (অধিনায়িকা) ও তিনজন - বিদিশা দে, মিতা পাল এবং তনুশ্রী সরকার। পূর্বাঞ্চল দলের জন্য তাদের সকলেই নির্বাচিত হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি-র পক্ষে থেকে শনিবার এই ঘোষণা করা হয়েছে। যদিও রুমেলি ধর পূর্বাঞ্চল দলের প্রধান কোচ হিসেবে মনোনীত হয়েছে। সিনিয়র মহিলা ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফি ২০২৫-২৬ এর জন্য, উল্লেখ্য, আগামী ২০ মার্চ থেকে পুদুচেরিতে খেলা শুরু হবে ও চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande