বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়, মিতালি রাজ ও রজার বিনি
মুম্বই, ১৪ মার্চ (হি.স.) :ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। ভারতে মহিলা ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী মর্যাদায় অসামান্য অ
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়, মিতালি রাজ ও রজার বিনি


মুম্বই, ১৪ মার্চ (হি.স.) :ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। ভারতে মহিলা ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী মর্যাদায় অসামান্য অবদানের জন্য একই সম্মাননা পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই স্বীকৃতির নাম- ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’ দিল্লিতে রবিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার আয়োজনে এটি গ্রহণ করবেন তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande