সুন্দরবন থেকে লঞ্চে করে এসে ব্রিগেডের পথে বিজেপির কর্মী-সমর্থকরা
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শনিবার সকাল থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সাগরের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা লঞ্চে করে ইতিমধ্যেই নদী পার হয়ে ব্রিগেডের জন্য রওনা দিয়েছেন। শনিবারই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন, ব্রিগেডের এই সভায় প্রায় ৫ ল
সুন্দরবন থেকে লঞ্চে করে এসে ব্রিগেডের পথে বিজেপির কর্মী-সমর্থকরা


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শনিবার সকাল থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সাগরের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা লঞ্চে করে ইতিমধ্যেই নদী পার হয়ে ব্রিগেডের জন্য রওনা দিয়েছেন। শনিবারই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন, ব্রিগেডের এই সভায় প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে। আর সেই মতোই এ দিন সকাল থেকে সুন্দরবনের সাগর, নামখানা, পাথরপ্রতিমা-সহ বিভিন্ন জায়গা থেকে কর্মী ও সমর্থকেরা ব্রিগেড সভা গ্রাউন্ডের দিকে রওনা দিয়েছেন।

এদিকে, এ দিন বেলা বাড়তেই বর্ধমান, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই মেদিনীপুর, নদিয়া-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে হাওড়ায় আসা বিভিন্ন ট্রেনে হাজার হাজার সমর্থক হাওড়া স্টেশনে নেমে ব্রিগেডমুখী হন। সকলের মুখে একটাই স্লোগান পরিবর্তন চাই। বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসা দলীয় কর্মী ও সমর্থকদের স্বাগত জানাতে স্টেশনের উল্টো দিকেই লঞ্চঘাটের পাশে তৈরি করা হয় একটি মঞ্চ। সেখান থেকে বিজেপি জেলা সদর থেকে আসা সমর্থক ও কর্মীদের মধ্যাহ্নভোজ সারতে ব্রিগেডে যাওয়ার আগে রেল মিউজিয়ামের বিপরীতে একটি মাঠে নিয়ে যাওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande