বিজেপি সরকার তৈরি হলে আলুর সহায়ক মূল্যের ব্যবস্থার আশ্বাস সুকান্তর
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): “বিজেপি সরকার তৈরি হলে আলুর সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না করতে চাইলে বিজেপির সরকার গড়ুন।’’ শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে এ কথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে
বিজেপি সরকার তৈরি হলে আলুর সহায়ক মূল্যের ব্যবস্থার আশ্বাস সুকান্তর


কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): “বিজেপি সরকার তৈরি হলে আলুর সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না করতে চাইলে বিজেপির সরকার গড়ুন।’’ শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে এ কথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী কৃষকসম্মান নিধিতে ১৩ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পান না? উল্টে আলু চাষিদের বঞ্চনা করছেন আপনি। আলুর দাম কমে গিয়েছে রাজ্যে। আলু চাষিরা হাহাকার করছেন।”

প্রধানমন্ত্রী মঞ্চে আসার আগেই ভাষণ দেন সুকান্তবাবু। মঞ্চে সে সময় ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রবীণ নেতা তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী প্রমুখ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande