
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শনিবার ব্রিগেডের মঞ্চে বলতে ওঠেন দিলীপ ঘোষ। তিনি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, চোর-ডাকাতের সরকারকে বিদায় দিতে হবে। পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দিন। আমরা রাজ্যে স্বপ্নের পরিবর্তন করব। আপনার ছেলে বাড়ি ছেড়ে গুজরাট বা অন্য কোথাও চাকরি করতে যাবে না। পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে অনেকে চাকরি করতে যান। গত দু’মাসে প্রধানমন্ত্রী এই রাজ্যকে ১২টি ট্রেন দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ৬০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন। প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাঙালিকে দিয়েছেন মোদী। যাতায়াতের অনেক উন্নতি হয়েছে। এখানকার সরকারকে দেখে কোনও শিল্পপতি রাজ্যে আসেন না। তৃণমূল নিজেকে ভগবান মনে করছে।
পুলিশের ভূমিকা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ। বলেন, তৃণমূলের সভায় লোক আনা ছা়ড়া পুলিশের আর কোনও কাজ নেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ