‘কৃষকরা আমাদের গর্ব, তাঁদের অধিকার আমাদের অঙ্গীকার’ :  কৃষক দিবসে বার্তা অভিষেকের
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): নন্দীগ্রামের শহিদ স্মরণের দিনটিকে ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে রাজ্যের সমস্ত কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
কৃষক তথ্য থ ছ


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): নন্দীগ্রামের শহিদ স্মরণের দিনটিকে ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে রাজ্যের সমস্ত কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে লেখেন, “কৃষকরা আমাদের গর্ব, আমাদের অহঙ্কার। তাঁদের অধিকার আমাদের অঙ্গীকার। সকল কৃষক ভাই-বোনকে জানাই— কৃষক দিবসের শুভেচ্ছা।” তিনি আরও উল্লেখ করেন যে, নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই প্রতি বছর আজকের দিনটি ‘কৃষক দিবস’ হিসেবে পালন করা হয়।

উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ১৪ মার্চের শহিদদের প্রতি সম্মান জানাতেই এই দিনটি রাজ্যে কৃষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলনকেই তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক লড়াইয়ের মূল ভিত্তি বলে মনে করে। আজ সেই বিশেষ দিনে অন্নদাতাদের সম্মান জানিয়ে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় দলের অবিচল অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করলেন অভিষেক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande