টিটিএএডিসি নির্বাচনে সব আসনে লড়বে কংগ্রেস, শীঘ্রই ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা
আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি) নির্বাচনকে সামনে রেখে সবকটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই কথা জানান প্রদেশ কংগ
কংগ্রেসের সভা অনুষ্ঠিত


আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি) নির্বাচনকে সামনে রেখে সবকটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

আশীষ কুমার সাহা অভিযোগ করেন, ধর্মনগর উপনির্বাচনের ক্ষেত্রে আগেভাগে প্রার্থী ঘোষণা করে সিপিআই(এম) আসলে শাসক বিজেপিকেই সুবিধা করে দিতে চাইছে। তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় কংগ্রেসের কোনও ভিত্তি নেই বলে সিপিআই(এম) নেতাদের দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নির্বাচনের ফলই প্রকৃত পরিস্থিতি পরিষ্কার করে দেবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, টিটিএএডিসি নির্বাচনের ২৮টি আসনেই কংগ্রেস প্রার্থী দেবে এবং সেই লক্ষ্যে দলের অভ্যন্তরীণ আলোচনা প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই সেই নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা দাবি করেন, রাজ্যে বিজেপি-বিরোধী জনমত ক্রমশ বাড়ছে। তিনি বলেন, কংগ্রেসের সম্ভাব্য সাফল্যের আশঙ্কায় বিরোধীরা তড়িঘড়ি করে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সাম্প্রতিক মতপার্থক্যকেও রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে কংগ্রেস বলে ইঙ্গিত দেন আশীষ কুমার সাহা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, শব্দ কুমার জামাতিয়া সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠকে নির্বাচন কৌশল, প্রার্থী বাছাই এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande