মির্জাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে ৪০ কেজিরও বেশি মাদক উদ্ধার
মির্জাপুর, ১৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। শনিবার কাছওয়া থানার অন্তর্গত এলাকার গোধনা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ৪০ কেজিরও বেশি মাদক (আফিম) উদ্ধার করেছে । পুলিশ সূত্রে জানা গেছে ,গোধনা গ্র
মির্জাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে ৪০ কেজিরও বেশি মাদক উদ্ধার


মির্জাপুর, ১৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। শনিবার কাছওয়া থানার অন্তর্গত এলাকার গোধনা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ৪০ কেজিরও বেশি মাদক (আফিম) উদ্ধার করেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে ,গোধনা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মহেন্দ্র মাস্টার তার তিন ছেলের সঙ্গে মাদক (আফিম) চাষ এবং চোরাচালান ব্যবসা করতেন। জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ছেলেরা কসমেটিকস, মুদি এবং বিউটি পার্লারের দোকান খুলেছিল। কিন্তু এই দোকানগুলিকে অবৈধ মাদক পাচারের আড়াল হিসেবে ব্যবহার করা হয়েছিল। পুলিশ দল অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ি থেকে ৪০ কেজিরও বেশি মাদক (আফিম) উদ্ধার করেছে। পুলিশ মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande