কর্নাটকে এলপিজি সঙ্কট নিয়ে রাজনীতি না করার আহ্বান বিরোধী নেতা আর. অশোকের
বেঙ্গালুরু, ১৪ মার্চ (হি.স.) : কর্নাটকে রান্নার গ্যাস (এলপিজি) ঘাটতির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-এর রাজনীতি করা উচিত নয় বলে শনিবার মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা আর. অশোক। শনিবার তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অভিযোগ-পাল্টা
কর্নাটকে এলপিজি সঙ্কট নিয়ে রাজনীতি না করার আহ্বান বিরোধী নেতা আর. অশোকের


বেঙ্গালুরু, ১৪ মার্চ (হি.স.) : কর্নাটকে রান্নার গ্যাস (এলপিজি) ঘাটতির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-এর রাজনীতি করা উচিত নয় বলে শনিবার মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা আর. অশোক। শনিবার তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অভিযোগ-পাল্টা অভিযোগের বদলে সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া জরুরি।

বেঙ্গালুরুর বিজেপি দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আর. অশোক বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো অবস্থার কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এই সময় রাজনৈতিক মন্তব্যের বদলে সকলের উচিত পরিস্থিতি সামাল দিতে একযোগে চেষ্টা করা।

তিনি জানান, রাজ্যের খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী কে.এইচ. মুনিয়াপ্পা বিষয়টি নিয়ে ভারসাম্যপূর্ণ বক্তব্য রাখছেন। মুনিয়াপ্পা আগে কেন্দ্রীয় সরকারেও মন্ত্রী ছিলেন, তাই পরিস্থিতি সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অশোকের দাবি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে বিষয়টি নিয়ে পূর্ণ তথ্য নেই বলেই মনে হচ্ছে।

বিরোধী দলনেতা বলেন, গ্যাসের ঘাটতি নিয়ে রাজনীতি করা উচিত নয়। বরং রাজ্য সরকারকে অবিলম্বে কালোবাজারি রোধে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, কেন্দ্র সরকার ইতিমধ্যেই অত্যাবশ্যক পরিষেবা রক্ষণ আইন (ইএসএমএ/এস্মা) কার্যকর করেছে। তাই অবৈধ বিক্রির বিরুদ্ধে রাজ্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

আর. অশোক আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে কাজ করা জরুরি। তিনি মুখ্যমন্ত্রীর কাছে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande