
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): জনপ্রতিনিধি হয়ে ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি-র নেতা-অভিনেতা মিঠুন চক্রবর্তী আপত্তিকর ও অসৌজন্যের মন্তব্য করেছেন বলে তৃণমূলের তরফে শনিবার অভিযোগ তোলা হয়েছে।
কীভাবে মিঠুনবাবু এমন হুমকি দিতে পারেন, সে প্রশ্নে সরব তৃণমূল। এক্স হ্যান্ডেলে শাসক শিবিরের পালটা তোপ, “আবারও বিজেপি নেতারা প্রকাশ্যে মহিলাদের নিয়ে সস্তার, উসকানিমূলক মন্তব্য করছেন। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্য করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।”
এই সঙ্গে তৃণমূলের প্রশ্ন, কীভাবে একজন বিজেপি নেতা নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য করতে পারেন? এটাই বিজেপি নেতারা ‘নারীশক্তি’র কথা বললেও, এটাই তাদের আসল রূপ। মহিলাদের সম্মান করার কথা তাঁরা ভাবেও না। মুখ্যমন্ত্রীকে এমন হুমকি বাংলা সহ্য করবে না।”
এদিন ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্যের শুরুতে কটাক্ষের সুরে মমতার প্রশংসা করেন মিঠুন। রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কাজের পরিবেশ নষ্টের অভিযোগ তুলে ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন বলে দাবি করেন। তার কিছুক্ষণের মধ্যে বিজেপির তারকা প্রচারক মমতাকে হুমকি দেন। বলেন, “হাত ভেঙেছে। পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত