
বাজারিছড়া (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : আজ শুক্রবার শ্ৰীভূমি জেলার অন্তর্গত লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের ১,০২২টি চেক বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যার হাতে তুলে দিয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলা সশক্তিকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা, যাতে মহিলারা স্বাবলম্বী হয়ে উঠেন।
এদিকে আজ বাজারিছড়া গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর বিভিন্ন এলাকার বেশকয়টি গ্রামীণ সড়কের শিলান্যাস করা হয়েছে। বাজারিছড়া জিপি সভানেত্রী ডলিরানি নন্দী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস ও জেলা বিজেপির উপ-সভাপতি হৃষিকেশ নন্দীর উপস্থিতিতে মোট পাঁচটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মোট ছয় কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত গ্রামীণ সড়ক প্রকল্প মঞ্জুরের জন্য স্থানীয়রা মুখ্যমন্ত্রী সহ এলাকার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস