
গুয়াহাটি, ১৪ মাৰ্চ (হি.স.) : ‘অপারেশন প্রত্যাঘাত’-এর বলে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পরিচালিত অভিযানে নিম্ন অসমের বরপেটা জেলায় মৌলবাদী গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে আরও এক জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সন্দেহভাজন জিহাদিকে গ্রেফতার করে গুয়াহাটিতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত জিহাদিকে মুস্তাফিজুর রহমান বলে পরিচয় পাওয়া গেছে।
আজ শনিবার রাজ্য পুলিশের এক সূত্র জানিয়েছে, গত ১১ মার্চ বরপেটা জেলার সরভোগ থেকে দুই সন্দেহভাজন জিহাদিকে গ্রেফতারের পর তার প্রদত্ত বয়ানের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমানকে গ্ৰেফতার করেছে এসটিএফ।
সূত্ৰটি জানিয়েছে, ‘জিজ্ঞাসাবাদ করতে তাদের গুয়াহাটির রূপনগরে অবস্থিত এসটিএফ-এর সদর দফতরে নিয়ে আসা হয়েছে।’ এখনই ধৃত অভিযুক্তের কার্যকলাপ বা সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করেনি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত চলছে এবং শিগগির এ বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস