শহরে ‘শি-কোয়াল ২০২৬’: মমতা শঙ্করকে বিশেষ সম্মান
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): নারী নেতৃত্ব, নিরাপত্তা এবং ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘শি-কোয়াল ২০২৬’। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি২-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আইন, রাজনীতি, সংব
এদিন অনাড়ম্বর অনুষ্ঠানের দায়িত্বে ছিদথ্য


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): নারী নেতৃত্ব, নিরাপত্তা এবং ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘শি-কোয়াল ২০২৬’। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি২-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আইন, রাজনীতি, সংবাদমাধ্যম, শিল্প ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

​এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পদ্মশ্রী মমতা শঙ্করকে ‘গুডউইল অনার’ প্রদান। ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান এবং সৃজনশীলতার মাধ্যমে প্রজন্মকে অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ এই সম্মান জানানো হয়।

​অনুষ্ঠানের বিভিন্ন প্যানেল আলোচনায় নারীর নেতৃত্ব, লিঙ্গসমতা এবং ব্যক্তিগত সংগ্রামের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। ‘নিউ ভয়েসেস’ পর্বে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কলেজ অধ্যক্ষ ড. মানবী বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অ্যাসিড হামলার শিকার হয়েও জীবনের লড়াইয়ে জয়ী হওয়া কয়েকজন নারী তাঁদের সাহসিকতার অভিজ্ঞতা ভাগ করে নেন।

​লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি২-এর ডিস্ট্রিক্ট গভর্নর স্বাতী গোস্বামী বলেন, “বাস্তব পরিবর্তনের লক্ষ্যে নারী ক্ষমতায়ন ও সমতার মতো বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।” অনুষ্ঠানের চেয়ারপার্সন অরুণা ঝুনঝুনওয়ালা এবং সহ-চেয়ারপার্সন সুপ্রিয়া সিংহ জানান, বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্বদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই অনুষ্ঠান এক শক্তিশালী ক্ষেত্র তৈরি করেছে।

​পরিশেষে অনুষ্ঠিত হয় সিলভার জুবিলি লায়ন্স লেডিস ডিবেট। আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে সমাজসেবা ও নারী ক্ষমতায়নের প্রতি তাঁদের দীর্ঘদিনের দায়বদ্ধতা আরও একবার স্পষ্টভাবে প্রতিফলিত হলো।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande