আসন্ন ইদ উপলক্ষে মথুরাপুরে দুই হাজার ইমাম ও মুয়াজ্জিনকে সংবর্ধনা সাংসদ বাপি হালদারের
মথুরাপুর, ১৪ মার্চ (হি.স.): আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো। শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ কমিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন
মথুরাপুরে ইমাম ও মুয়াজ্জিনদের সংবর্ধনা প্রদান


মথুরাপুর, ১৪ মার্চ (হি.স.): আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো। শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ কমিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

​সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই অনুষ্ঠানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়দীঘি, মন্দিরবাজার, কুলপি, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা ও মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকা থেকে প্রায় দু’হাজারেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি তাঁদের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা, পোশাক এবং লাচ্চার প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, বিধায়ক জয়দেব হালদার (মন্দিরবাজার), সমীর কুমার জানা (পাথরপ্রতিমা), অলোক জলদাতা (রায়দীঘি) এবং যোগরঞ্জন হালদার (কুলপি)। এ ছাড়াও জেলাস্তরের ইমাম ও মুয়াজ্জিন সংগঠনের একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা তুলে ধরে সকল স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande