‘নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া ও সেনার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’, ব্রিগেড থেকে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে নাম না করে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন প্রক্রিয়া এবং সেনাবাহিনীর শৌর্য নিয়ে বিরোধীদের বারংবার প্রশ্ন ত
প্রধানমন্ত্রী


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে নাম না করে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন প্রক্রিয়া এবং সেনাবাহিনীর শৌর্য নিয়ে বিরোধীদের বারংবার প্রশ্ন তোলাকে কেন্দ্র করে এদিন ক্ষোভ উগরে দেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, “ওঁরা শুধু রাষ্ট্রপতিকে অপমান করেননি, বরং দেশের কোটি কোটি আদিবাসী এবং মহিলাদের অপমান করেছেন। দেশের সর্বোচ্চ পদের গরিমাকে খাটো করে ওঁরা আসলে সংবিধান এবং বাবাসাহেব অম্বেদকরকেই অপমান করেছেন। এই কাজের জন্য এই নির্মম সরকারকে যোগ্য সাজা পেতে হবে।” প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছিল বর্তমান রাজ্য সরকারের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও অবস্থানের দিকে।

নির্বাচন কমিশন ও ইভিএম নিয়ে বিরোধীদের সংশয় প্রকাশকেও এদিন কড়া হাতে মোকাবিলা করেন মোদী। তিনি বলেন, “ওঁরা প্রতিদিন সাংবিধানিক ব্যবস্থার ওপর হামলা করার পথ খোঁজেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার কথা বললেই আক্রমণ করা হয়। যে সংস্থা স্বতন্ত্র এবং নিরপেক্ষভাবে ভোট করায়, তাদের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তোলা হয়।”

সেনাবাহিনীর প্রসঙ্গে টেনে এনে প্রধানমন্ত্রী আরও বলেন, “একই কথা বলা হয় দেশের বীর সেনাদের নিয়ে। বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ও আমাদের বায়ুসেনার কাছে প্রমাণ চেয়েছিল ওরা।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য ব্রিগেডের ভিড়ে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande