নন্দীগ্রাম দিবসে শহিদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্য জুড়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘নন্দীগ্রাম দিবস’। এই বিশেষ দিনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ড
মুখ্যমন্ত্রীর তরফেও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্য জুড়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘নন্দীগ্রাম দিবস’। এই বিশেষ দিনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (এক্স) এবং ফেসবুক পেজে একটি বার্তার মাধ্যমে তিনি তাঁর শ্রদ্ধাঞ্জলি ও অন্তরের প্রণতি জ্ঞাপন করেন।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।” মূলত ভূমি রক্ষা আন্দোলনের সেই রক্তক্ষয়ী স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর ১৪ মার্চ দিনটি শহিদ স্মরণে পালন করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাসায়নিক হাব তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে পুলিশ ও তৎকালীন শাসক দলের বাহিনীর গুলিতে ১৪ জন গ্রামবাসী প্রাণ হারান। সেই ঐতিহাসিক ও বেদনাদায়ক ঘটনাটি ‘নন্দীগ্রাম গণহত্যা’ নামে পরিচিত। নন্দীগ্রামের সেই আন্দোলনই পরবর্তীকালে রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল। আজ সেই ঘটনার বর্ষপূর্তিতে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও শহিদদের স্মৃতির উদ্দেশে নানা কর্মসূচি পালন করছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande