অসমের কারবি আংলঙে গাছে ধাক্কা বাসের, হত চালক সহ চার, আহত দশ
ডিফু (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : অসমের কারবি আংলং জেলার অন্তর্গত বোকাজান থানাধীন লখিজান এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় চালক সহ চারজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু সহ দশজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জেল
গাছে ধাক্কা বাসের


ডিফু (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : অসমের কারবি আংলং জেলার অন্তর্গত বোকাজান থানাধীন লখিজান এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় চালক সহ চারজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু সহ দশজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুৰ্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটি আজ শনিবার ভোররাত প্রায় সাড়ে তিনটা নাগাদ মরিগাঁও জেলার মৈরাবাড়ি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরের দিকে যাচ্ছিল। লখিজান এলাকায় যাওয়ার পর রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসের চালক সহ চার যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের আব্দুল বারেক, খলিল রহমান, শাবিনা সুলতানা এবং আলাউদ্দিন বলে শনাক্ত হয়েছে।

সূত্রটি জানায়, ঘটনার খবর পেয়ে বোকাজান থানা থেকে পুলিশের দল দ্রুত অকুস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিহতদের উদ্ধার করে ডিফু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রীকে চিকিৎসার জন্য ডিমাপুরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশের সূত্রটি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রটি জানিয়েছে, বাসে কেবল যাত্রীই ছিলেন না, বহু পণ্যসামগ্রীও বোঝাই ছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande