
ডোডা, ১৪ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় অবৈধ খনির বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পুলিশের। তল্লাশি চলাকালীন ডোডা থানার অধীনে খেলানি পুলিশ দুটি ডাম্পার আটক করে।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, দুই ডাম্পারের চালকের নাম যোগিন্দর সিং এবং হরবংস সিং। তারা উভয়েই চেনানির বাসিন্দা। ডোডা থানার অধীনে খেলানি পুলিশ তল্লাশির সময় দুই ডাম্পারকে আটক করে। তল্লাশির সময় ডাম্পার থেকে অবৈধ খনিজ (নুড়ি) পাওয়া গেছে। সেই অনুযায়ী, যানবাহনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রাসঙ্গিক আইনি অনুসারে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি তাৎক্ষণিকভাবে ডোডা জেলা খনিজ আধিকারিকদের নজরে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন