মুর্শিদাবাদে শাওনী সিং রায়কে ঘিরে পোস্টার বিতর্ক, ভোটের আগে চড়ল রাজনৈতিক উত্তাপ
মুর্শিদাবাদ, ১৪ মার্চ (হি. স.):- ভোটের আগেই মুর্শিদাবাদ শহরে শাসকদলের অন্দরের মতভেদের ইঙ্গিতবাহী পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার সকালে মুর্শিদাবাদ পৌরসভার সামনে শহীদ বেদী ও লালবাগ সিংঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্রাহ্ম সমাজ ভবনের দ
পোষ্টার


মুর্শিদাবাদ, ১৪ মার্চ (হি. স.):- ভোটের আগেই মুর্শিদাবাদ শহরে শাসকদলের অন্দরের মতভেদের ইঙ্গিতবাহী পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার সকালে মুর্শিদাবাদ পৌরসভার সামনে শহীদ বেদী ও লালবাগ সিংঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্রাহ্ম সমাজ ভবনের দেওয়ালে একাধিক পোস্টার দেখা যায়। ওই পোস্টারগুলিতে ‘তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি’র নাম উল্লেখ করে লেখা হয়, তারা শাওনী সিং রায়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ।ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, ভোটের আগে এ ধরনের পোস্টার সামনে আসায় তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদের বিষয়টি প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, শাওনী সিং রায় একসময় বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, প্রাক্তন বিধায়িকা এবং গত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন।অন্যদিকে, মুর্শিদাবাদ শহর তৃণমূল সভাপতি শুভাশিস সরকার ও প্রাক্তন পৌরপ্রধান সৌমেন দাস বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। সৌমেন দাসের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেন। এ বিষয়ে তদন্তের দাবিতে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ললিতা নন্দী দাসের নেতৃত্বে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন শুভাশিস সরকার। পৌরসভার পক্ষ থেকেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌরপ্রধান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande