বাংলার মানুষের মনে লেখা আছে 'গো ব্যাক মমতা', নিশানা সুকান্তর
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার আগে শুক্রবার রাতে শহরের নানা প্রান্তে ''গো ব্যাক মোদী'' প্ল্যাকার্ড দেখা গিয়েছে। সেই প্ল্যাকার্ড কারা টাঙিয়েছে, তা সেখানে লেখা না-থাকলেও তা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা শুরু হয়েছে শনি
বাংলার মানুষের মনে লেখা আছে 'গো ব্যাক মমতা', নিশানা সুকান্তর


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার আগে শুক্রবার রাতে শহরের নানা প্রান্তে 'গো ব্যাক মোদী' প্ল্যাকার্ড দেখা গিয়েছে। সেই প্ল্যাকার্ড কারা টাঙিয়েছে, তা সেখানে লেখা না-থাকলেও তা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা শুরু হয়েছে শনিবার। এই প্রেক্ষিতেই এ বার সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ব্রিগেডের সভা থেকে তিনি বলেন, দিদি আপনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনে লেখা আছে 'গো ব্যাক মমতা'। আর নরেন্দ্র মোদীর জন্য রয়েছে ভালবাসা। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে খাদ থেকে তুলে আনবে।

পাশাপাশি, ধর্মতলার ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরা না-থাকলে 'এক সেকেন্ডে একটা কমিউনিটি বারোটা বাজিয়ে দেবে' বলে যে মন্তব্য করেছিলেন, তাকেও নিশানা করেছেন সুকান্ত। তাঁর সংযোজন, আপনি (মমতা) শুনে রাখুন এক সেকেন্ড নয়, হাজার বছর ধরে সংগ্রাম করে টিকে আছে হিন্দুরা। ভোটের যন্ত্রে এক সেকেন্ডে ভোটারেরা আপনাকে বিদায় দেবেন। এর সঙ্গেই, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু না-হতে দেওয়া, আলু অন্য রাজ্যে রফতানি বন্ধের মতো নানা বিষয়কে সামনে রেখে রাজ্য সরকারের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande