
কলকাতা, ১৪ মার্চ (হি.স.) : ইস্ট বেঙ্গল এফসি শনিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি।
কলকাতায় তাদের শেষ ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল ইস্ট বেঙ্গল এফসি। লাল হলুদ ব্রিগেড বর্তমানে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
এদিকে, কেরালা ব্লাস্টার্স এফসি তাদের টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হয়, কোচিতে চেন্নাইয়িন এফসির কাছে ০-১ গোলে হেরে যায়। ইয়েলো আর্মি কোনও পয়েন্ট ছাড়াই টেবিলে দ্বাদশ স্থানে রয়েছে।
দুটি দলের মধ্যে আগের দশটি সাক্ষাতে, কেরালা ব্লাস্টার্স ৪টি ও ইস্টবেঙ্গল ৩টি জয় পেয়েছে আর তিনটি ড্র করেছে।
হোম ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজন বলেছেন, দীর্ঘ দিন পর আইএসএলে ইস্টবেঙ্গল ভালো খেলছে। শীর্ষ দলগুলির মধ্যে আমাদের অবস্থান আরও শক্তিশালী করার আরেকটি সুযোগ আজ রয়েছে। এজন্য আমাদের প্রতিটি খেলায় উন্নতি করতে হবে।
যুব ভারতীতে খেলা শুরু বিকেল ৫টায়।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি