চোপড়ায় আইসক্রিম কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি যন্ত্রপাতি ও কাঁচামালের
উত্তর দিনাজপুর, ১৬ মার্চ (হি.স.): উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত লালবাজার এলাকায় রবিবার গভীর রাতে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। কারখানার মালিক
চোপড়ায় আইসক্রিম কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি যন্ত্রপাতি ও কাঁচামালের


উত্তর দিনাজপুর, ১৬ মার্চ (হি.স.): উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত লালবাজার এলাকায় রবিবার গভীর রাতে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। কারখানার মালিক জানান, রাতে সকলে ঘুমিয়ে থাকাকালীন আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারখানার মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande