অবৈধ খাদানে ধস বীরভূমে, দুই শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
বীরভূম, ১৬ মার্চ (হি.স.): অবৈধ খাদানে ধস বীরভূমে। এতে দুই শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে গোপালপুর খাদানে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছ
অবৈধ খাদানে ধস বীরভূমে, দুই শ্রমিকের মৃত্যুর আশঙ্কা


বীরভূম, ১৬ মার্চ (হি.স.): অবৈধ খাদানে ধস বীরভূমে। এতে দুই শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে গোপালপুর খাদানে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ধস নেমে আরও কয়েক জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ভাবে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূম–ঝাড়খন্ড সীমানা লাগোয়া মুরারই ১নং ব্লকের রাজগ্রাম পাথর বলয়ের জিৎপুর এলাকায় থাকা খাদানে ব্লাস্টিংয়ের জন্য গর্ত করার সময় উপর থেকে ধস নামে। তাতেই ছিটকে পড়েন কর্মরত শ্রমিকরা। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও অনেকে জখম হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande