পার্ক সার্কাস মোড়ে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন
কলকাতা, ১৬ মার্চ (হি.স.): সব যোগ্য ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এবং এলপিজি সরবরাহের সমস্যাকে সামনে রেখে সোমবার পথে নামলো কংগ্রেস। এ দিন প্রদেশ কংগ্রেসের ডাকে পার্ক সার্কাস মোড়ে বিক্ষোভ মিছিল এবং অবরোধ হয়। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরক
পার্ক সার্কাস মোড়ে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন


কলকাতা, ১৬ মার্চ (হি.স.): সব যোগ্য ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এবং এলপিজি সরবরাহের সমস্যাকে সামনে রেখে সোমবার পথে নামলো কংগ্রেস। এ দিন প্রদেশ কংগ্রেসের ডাকে পার্ক সার্কাস মোড়ে বিক্ষোভ মিছিল এবং অবরোধ হয়। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

প্রদেশ কংগ্রেসের তরফে এ দিন সমাজ মাধমে জানানো হয়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার–এর নেতৃত্বে আজ কলকাতার পার্ক সার্কাস মোড়ে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সমস্ত বৈধ ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবিতে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ৬০ লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন। কোনও যোগ্য ভোটারকে বাদ দিতে আমরা দেব না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande