
লন্ডন/প্যারিস/ফ্র্যাঙ্কফুর্ট, ১৭ মার্চ (হি.স.) :
পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সামরিক উত্তেজনা এবং অস্থির বিমানপথের কারণে বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইন এই অঞ্চলের জন্য বিমান স্থগিত রেখেছে। প্রধান বিমান সংস্থাগুলির জানিয়েছে, নিরাপত্তার উদ্বেগ এবং এয়ারস্পেসের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, অঞ্চলের অনিশ্চিত পরিস্থিতি এবং বিমানপথের নিরাপত্তা অস্থিতিশীল হওয়ায় বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আবিবের বিমান ৩১ মে পর্যন্ত বাতিল থাকবে। দোহাগামী বিমান ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে, এরপর সীমিত বিমান পরিষেবা চালু হবে। আবুধাবির বিমান ২৫ অক্টোবর থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু হবে। তবে রিয়াদ ও জেড্ডার বিমান বর্তমানে চলবে। বিমান সংস্থাগুলির জানিয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং বিমানপথের নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, এয়ার ফ্রান্সও নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু এয়ারপোর্ট বন্ধ থাকার কারণ দেখিয়ে বিমান স্থগিত রাখার ঘোষণা করেছে। এয়ার ফ্রান্সের তথ্য অনুযায়ী, দুবাই ও রিয়াদের ফ্লাইট ২০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে, এবং বৈরুত ও তেল আবিবগামী বিমান ২১ মার্চ পর্যন্ত বাতিল রয়েছে।
জার্মান বিমান সংস্থা লুফথানসাও তেল তেল আবিবগামী বিমান ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। রিয়াদের বিমান ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য