নদীয়ায় জাতীয় সড়কের ওপর গ্যাস বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ছড়ালো চাঞ্চল্য
নদীয়া, ১৭ মার্চ (হি.স.): নদিয়া জেলায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ডিভাইডার ভেঙে পাল্টি খেয়ে উল্টে গেল গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় অ
দুর্ঘটনা


নদীয়া, ১৭ মার্চ (হি.স.): নদিয়া জেলায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ডিভাইডার ভেঙে পাল্টি খেয়ে উল্টে গেল গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় অন্যান্য গাড়ির চালকরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। জাতীয় সড়কের একটি লেন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য একটি লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচলই স্বাভাবিক রেখেছে পুলিশ। গ্যাস ট্যাঙ্কার উল্টে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande