বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক মহিলার, চাঞ্চল্য
বীরভূম, ১৭ মার্চ (হি.স.): বীরভূম জেলার বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ভ্যানের যাত্রী এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুর থেকে যাওয়ার পথে আরতি মোড়ের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যানে করে এ দিন সকালে আলু নিয়ে মুলুকে
বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক মহিলার, চাঞ্চল্য


বীরভূম, ১৭ মার্চ (হি.স.): বীরভূম জেলার বোলপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ভ্যানের যাত্রী এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুর থেকে যাওয়ার পথে আরতি মোড়ের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যানে করে এ দিন সকালে আলু নিয়ে মুলুকে হিমঘরে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে ভ্যানটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এ দিন ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আগেও ডাম্পারের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটায় বেপরোয়া যান চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande