ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গল সরেন
ঝাড়গ্রাম, ১৭ মার্চ (হি.স.) : ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল'' অফিসার (আইন আধিকারিক) মঙ্গল সরেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দুলাল মুর্মু ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা ত
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গল সরেন


ঝাড়গ্রাম, ১৭ মার্চ (হি.স.) : ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল' অফিসার (আইন আধিকারিক) মঙ্গল সরেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দুলাল মুর্মু ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

এদিন অনুষ্ঠান চলাকালীন দলীয় নেতৃত্ব বলেন, মঙ্গল সরেনের যোগদানে ঝাড়গ্রাম জেলায় সংগঠন আরও মজবুত হবে। এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গল সরেন দীর্ঘকাল ধরে জনজীবনের সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংসদীয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশাগতভাবে তিনি বর্তমানে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ আইন আধিকারিক হিসেবে কর্মরত। এর পাশাপাশি তিনি জেলাশাসক ও পুলিশ সুপারের দফতরেও আইন আধিকারিক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে মানুষের পরিষেবা ও উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande