গুলি করে আত্মঘাতী যুবক, পূর্ব দিল্লিতে চাঞ্চল্য
নয়াদিল্লি , ১৭ মার্চ (হি.স.) : পূর্ব দিল্লির নিউ অশোক নগর এলাকায় নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার ঘটনায় ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি ভিডিয়ো–ও উদ্ধার করেছে পুলিশ, যা মৃতের এক আত্মীয়ের মোবাইল ফোনে রেকর্ড হয়ে ছিল। মঙ্
গুলি করে আত্মঘাতী যুবক, পূর্ব দিল্লিতে চাঞ্চল্য


নয়াদিল্লি , ১৭ মার্চ (হি.স.) : পূর্ব দিল্লির নিউ অশোক নগর এলাকায় নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার ঘটনায় ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি ভিডিয়ো–ও উদ্ধার করেছে পুলিশ, যা মৃতের এক আত্মীয়ের মোবাইল ফোনে রেকর্ড হয়ে ছিল।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ বসুন্ধরা এনক্লেভের ধর্মশীলা হাসপাতাল থেকে নিউ অশোক নগর থানায় গুলিবিদ্ধ এক ব্যক্তির খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে ডাল্লুপুরা গ্রামের বাসিন্দা পবন কুমারকে অচেতন অবস্থায় দেখতে পায়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি ডাল্লুপুরা গ্রামেই ঘটেছে। এরপর পুলিশ ও ফরেনসিক দল হাসপাতাল এবং ঘটনাস্থল—দু’জায়গাতেই তদন্ত চালায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, পবন কুমার তাঁর আত্মীয় হিমাংশুর লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও ১০টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। হিমাংশুর মোবাইল ফোনে ঘটনার সঙ্গে সম্পৃক ভিডিয়ো–ও পাওয়া গিয়েছে, যা পুলিশ খতিয়ে দেখছে।

ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পবন কুমার নিজেই অস্ত্র হাতে নিয়ে গুলি চালাচ্ছেন, আর হিমাংশু ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিয়ো করছিল। পুলিশ সমস্ত ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছে। এমএলসি রিপোর্ট, ভিডিয়ো ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করেছে । গোটা ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande