রাজস্থানে বাস-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫
হনুমানগড়, ১৭ মার্চ (হি.স.) : রাজস্থানের হনুমানগড় জেলায় মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক ব্যক্তি, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাওয়াতসর থানার অন্তর্গত বারমসা
রাজস্থানে বাস-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫


হনুমানগড়, ১৭ মার্চ (হি.স.) : রাজস্থানের হনুমানগড় জেলায় মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক ব্যক্তি, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাওয়াতসর থানার অন্তর্গত বারমসার এলাকার কাছে সর্দারশহর রোডের সড়কে একটি বেসরকারি বাস ও ট্রেলার মুখোমুখি ধাক্কা খায়। বাসটি শ্রী গঙ্গানগর থেকে জয়পুর যাচ্ছিল। রাস্তার ধারে সরষে বোঝাই দুটি ট্রলি দাঁড়িয়ে থাকায় বাসচালক ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা ট্রেলারের সঙ্গে প্রবল সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সাহায্য করেন। সকল আহতকে রাওয়াতসর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাসপাতালে পৌঁছানোর আগেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত ৩-৪ জনকে হনুমানগড় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আরও অন্তত ৭ জনের চিকিৎসা রাওয়াতসর হাসপাতালে চলছে। মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে, তাঁরা সকলেই হনুমানগড় টাউনের বাসিন্দা। বাকি দুই জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আচমকা জোরালো শব্দে তাঁদের ঘুম ভেঙে যায় এবং বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় দু’ঘণ্টা যান চলাচল ব্যাহত ছিল। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যান সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande