ঝাড়খণ্ডে ২১ মার্চ পর্যন্ত হলুদ সতর্কতা জারি
রাঁচি, ১৭ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি–সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিগত তিন-চার দিনে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় মেঘ, বজ্র‍বিদ্যুৎ–সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২১ মার্চ পর্যন্ত হলুদ সতর্কতা জারি
ঝাড়খণ্ডে ২১ মার্চ পর্যন্ত হলুদ সতর্কতা জারি


রাঁচি, ১৭ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি–সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিগত তিন-চার দিনে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় মেঘ, বজ্র‍বিদ্যুৎ–সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২১ মার্চ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে , বিগত ২৪ ঘণ্টায় পূর্ব সিংভূম জেলার গুডাবান্ধায় সর্বোচ্চ ৩৭.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও, বোডামে ২৮.২ মিমি, মুসাবানিতে ১২.৮ মিমি, বাহারাগোরায় ১২.৬ মিমি, মাঝগাঁওয়ে ৯.৬ মিমি, রাঁচিতে ৪.৮ মিমি, জামশেদপুরে ২.৮ মিমি এবং গোবিন্দপুরে ৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২১ মার্চ পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি ও বজ্র‍বিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিপ্রেক্ষিতে, একটি হলুদ সতর্কতা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ডালটনগঞ্জে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুন্তিতে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাঁচি ও তার আশেপাশের এলাকা আংশিক মেঘলা ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande