সিকার জেলায় দুই স্কুল বাসের সংঘর্ষে আহত ৩৬ পড়ুয়া
সিকার, ১৭ মার্চ (হি.স.) : রাজস্থানের সিকার জেলায় মঙ্গলবার সকালে দুটি বেসরকারি স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় দুই বাসে থাকা প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জান
সিকার জেলায় দুই স্কুল বাসের সংঘর্ষে আহত ৩৬ পড়ুয়া


সিকার, ১৭ মার্চ (হি.স.) : রাজস্থানের সিকার জেলায় মঙ্গলবার সকালে দুটি বেসরকারি স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় দুই বাসে থাকা প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদিয়া থানার অন্তর্গত এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। দুই বাসই পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওভারটেক করতে গিয়ে বাস দুটি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

দাদিয়া থানার এক পুলিশ আধিকারিক জানান, বাস দুটি বৃন্দা ভ্যালি স্কুলের। সংঘর্ষের পর একটি বাস রাস্তার নীচে উল্টে যায়, অন্য বাসটির চালক আচমকা ব্রেক কষলে ভিতরে থাকা শিশুদের সামনের সিটে মাথা ও মুখে আঘাত লাগে, অনেকে আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের অ্যাম্বুল্যান্স ও বেসরকারি গাড়িতে করে সরকারি হাসপাতাল ও সিকার এসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই বাসেই অধিকাংশই প্রাথমিক শ্রেণির পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande