প্রার্থীকে ঘিরে অসন্তোষ আলিপুরদুয়ারে, গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি
আলিপুরদুয়ার, ১৭ মার্চ (হি.স.): প্রার্থী তালিকা ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী নিয়ে সন্তুষ্ট নয় দলীয় কর্মীরাই। প্রার্থী বদলের দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষো
প্রার্থীকে ঘিরে অসন্তোষ আলিপুরদুয়ারে, গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি


আলিপুরদুয়ার, ১৭ মার্চ (হি.স.): প্রার্থী তালিকা ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী নিয়ে সন্তুষ্ট নয় দলীয় কর্মীরাই। প্রার্থী বদলের দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ দলীয় কর্মীদের। এদিন প্রার্থী বদলের দাবিতে বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন পরিতোষ দাস। আর তাঁকেই প্রার্থী হিসাবে মানতে নারাজ তাঁরই দলের কর্মীরা। সেই অসন্তোষে দলীয় কর্মীরা সোমবার রাতে জেলা পার্টি অফিসে ভাঙচুর চালায়। রাতে পার্টি অফিসে তালাবন্দি করে রাখা হয় দলের জেলা সভাপতি মিঠু দাসকে । পরে রাত ১১টা নাগাদ তাঁকে মুক্ত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande