তৃণমূলে যোগদান প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করের
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে শাসকদলে যোগ দিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। পূর্ব মেদিনী
তৃণমূলে যোগদান প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করের


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে শাসকদলে যোগ দিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন।

পূর্ব মেদিনীপুরের রাজনীতির অন্যতম পরিচিত মুখ পবিত্রবাবুর এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পবিত্র করের তৃণমূলে যোগদানের পর থেকেই শুরু হয়েছে জোরালো জল্পনা। শুধুমাত্র পবিত্র করই নন, এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন। এছাড়াও শিক্ষাজগতের তনুশ্রী হাঁসদা এবং আব্দুল মতিন তৃণমূলে যোগ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande