
পূর্ব সিংভূম, ১৭ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে বাগবেদা থানার অন্তর্গত এলাকার স্টেশন রোডে সংকট সিং পেট্রোল পাম্পের কাছে একটি গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের পরিচয় জানা যায়নি। ওই মহিলা থানা চত্বরের আশেপাশে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে বাগবেদা থানার অন্তর্গত এলাকার স্টেশন রোডে সংকট সিং পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন