আয়কর ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন, ‘শক্তি সম্মান’-এ ভূষিত নারী আধিকারিকরা
​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার কলকাতার আয়কর ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়কর বিভাগের শীর্ষ আধিকারিক, কর্মী এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক বি
আয়কর ভবনে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন


​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার কলকাতার আয়কর ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়কর বিভাগের শীর্ষ আধিকারিক, কর্মী এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক বিশেষ তাৎপর্য বহন করে।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি বর্মা গর্গ। প্রারম্ভিক ভাষণে নারী ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রশাসন পরিচালনা এবং সরকারি নীতি বাস্তবায়নে নারীদের ভূমিকা বর্তমানে দ্রুত বিস্তৃত হচ্ছে। নারীদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও গতিশীল করছে।” এর পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহায়ক ও উন্নত পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।​এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “শক্তি সম্মান পুরস্কার” প্রদান পর্ব। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ নিষ্ঠা, সততা ও অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিভাগের একাধিক নারী আধিকারিককে এই সম্মানে ভূষিত করা হয়।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রাইমা সেন। আয়কর বিভাগের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে পুরস্কার প্রাপক আধিকারিকদের অভিনন্দন জানিয়ে নারী শক্তির জয়গান গাওয়ার আহ্বান জানান তিনি। আয়কর বিভাগের পক্ষ থেকে রাইমা সেনকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।​অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সেতারবাদক মিতা নাগ এবং তবলায় রৌদ্রাস্ব রক্ষিতের অসাধারণ যুগলবন্দি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নারী ক্ষমতায়নের অঙ্গীকার এবং সামাজিক উন্নয়নে নারীদের সমানাধিকার নিশ্চিত করার শপথ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande