মধ্যপ্রদেশকে হারিয়ে অনূর্ধ্ব-২৩ ওয়ানডে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা
​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : মহিলা অনূর্ধ্ব-২৩ ওয়ানডে ট্রফিতে দাপুটে পারফরম্যান্স অব্যাহত বাংলার। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মধ্যপ্রদেশকে ৪ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলার মেয়েরা।​এদিন নির্ধারিত সম
পুলিশের ভাল ব্যাগ


​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : মহিলা অনূর্ধ্ব-২৩ ওয়ানডে ট্রফিতে দাপুটে পারফরম্যান্স অব্যাহত বাংলার। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মধ্যপ্রদেশকে ৪ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলার মেয়েরা।​এদিন নির্ধারিত সময়ের খেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটে। সিএবি -এর পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ নিষ্পত্তির লক্ষ্যে ওভার সংখ্যা কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে মধ্যপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে।​পরবর্তীতে বৃষ্টির কারণে ভিজেডি পদ্ধতিতে খেলার ওভার কমিয়ে আনা হয়। বাংলার ইনিংস থেকে ১৫ ওভার বাদ দিয়ে জয়ের লক্ষ্যমাত্রা স্থির হয় ৩৫ ওভারে ১৩৬ রান। রান তাড়া করতে নেমে দারুণ ধৈর্য ও দক্ষতার পরিচয় দেয় বাংলার ব্যাটাররা। ৩৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা (স্কোরবোর্ডে ১৩৪ রান দেখালেও ভিজেডি লক্ষ্যমাত্রা অনুযায়ী জয় নিশ্চিত হয়)।​বাংলার হয়ে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেন প্রিয়াঙ্কা গোলদার ও ঈপ্সিতা মন্ডল। প্রিয়াঙ্কা ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন এবং ঈপ্সিতা ৪০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জয়ের ফলে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেল বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande