চ্যাম্পিয়ন্স লিগ: লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
লন্ডন, ১৮ মার্চ (হি.স.): প্রথম লেগ ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন করে আর্সোনাল বায়ার লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল চলে গেল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেভারকুসেনকে ২-০ গোলের ব্যবধানে হার
চ্যাম্পিয়ন্স লিগ: লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল


লন্ডন, ১৮ মার্চ (হি.স.): প্রথম লেগ ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন করে আর্সোনাল বায়ার লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল চলে গেল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেভারকুসেনকে ২-০ গোলের ব্যবধানে হারাল আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পেল তারা। গানারদের জয়ের নায়ক এবেরেচি এজে ও ডেকলাইন রাইস। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করলেন ইংলিশ মিডফিল্ডার রাইস। এই মরসুমে তার গোল হল ৯টি। ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ভালো কয়েকটি আক্রমণ করেও জার্মান দলটি জালে বল পাঠাতে পারেনি। পুরো ম্যাচে ২০টি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল । ২০টি শটের মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে। আর লেভারকুসেন ১০ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande