ফাইনালে জিতেও শিরোপা হারাল সেনেগাল, মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা সিএএফ-এর
কেপটাউন, ১৮ মার্চ (হি.স.): আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে জয় পাওয়ার পরও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হল সেনেগালকে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ( সিএএফ ) ফাইনাল ম্যাচকে ‘ফরফিট’ ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেব
আফ্রিকান ফুটবলের জয়ী হয়েও শিরোপা খোয়ালো সেনেগাল, জয়ী হল মরক্কো


কেপটাউন, ১৮ মার্চ (হি.স.): আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে জয় পাওয়ার পরও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হল সেনেগালকে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ( সিএএফ ) ফাইনাল ম্যাচকে ‘ফরফিট’ ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সিএএফ জানায়, ফাইনালে সেনেগাল ১-০ ব্যবধানে জয় পেলেও ম্যাচ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। তদন্তে দেখা যায়, ম্যাচের পরিস্থিতিতে সেনেগালের আচরণ নিয়মবহির্ভূত ছিল।

সিএএফ-এর নিয়ম অনুযায়ী, কোনও দল ম্যাচ সম্পূর্ণ না করলে বা মাঠ ছেড়ে গেলে সেটিকে ‘ফরফিট’ ধরা হয়। সেই অনুযায়ী আপিল বোর্ড সেনেগালের জয় বাতিল করে ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে ফল ঘোষণা করেছে । গত ১৮ জানুয়ারি ২০২৫ সালের ফাইনালে তারা ফাইনালে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতেছিল। ১৯২১ সালে সেনেগাল এই শিরোপা জিতেছিল। ফাইনালে বেশ কয়েকবার ঝামেলায় জড়ায় দু'দল। সেই ঝামেলায় সেনেগালকে দোষী সাব্যস্ত করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালকে এই শাস্তি দিয়ে মরক্কোকে জয়ী ঘোষণা করে।

মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএএফ। ফলে ফাইনালে জয়ী হয়েও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হল সেনেগালকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande