পান্ডবেশ্বরে উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক বিতর্ক
দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): ভোটের মুখে পান্ডবেশ্বরের খনি অঞ্চলে ইসিএল-এর উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড সম্প্রতি খনি এলাকার পরিত্যক্ত ও
নরেনের বাংলো খালি করুন, পরে উচ্ছেদ পান্ডবেশ্বরে উচ্ছেদ নোটিশে ইসিএলকে হুঁশিয়ারী জিতেন্দ্রর


দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): ভোটের মুখে পান্ডবেশ্বরের খনি অঞ্চলে ইসিএল-এর উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড সম্প্রতি খনি এলাকার পরিত্যক্ত ও বিপজ্জনক আবাসন খালি করার জন্য নোটিশ জারি করেছে। পান্ডবেশ্বরের খোট্টারডিহি কোলিয়ারি এলাকায় ৩৩টি আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ওই নোটিশের বিরোধিতা করেন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। তাঁর দাবি, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা উচিত। পাশাপাশি তিনি ক্ষমতায় এলে ইসিএল আবাসন লিজে দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

অন্যদিকে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ইসিএল একটি কেন্দ্রীয় সংস্থা এবং বিষয়টি নিয়ম অনুযায়ী হচ্ছে। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ইসিএল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক আবাসনগুলি খালি করার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় একাধিক পরিবারকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নোটিশ সংক্রান্ত কোনও অনিয়ম বা আইনভঙ্গের ঘটনা ঘটলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে, নির্বাচনের আগে এই ইস্যুকে কেন্দ্র করে পান্ডবেশ্বরের খনি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande