দুর্গাপুরে তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিনহা-র
দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে দুর্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। বুধবার সন্ধ্যায় এক
দুর্গাপুরে তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিনহা-র


দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে দুর্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।

বুধবার সন্ধ্যায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে এবং মানুষ শাসকদলের প্রতি ক্ষুব্ধ।

ডিএ, ভাতা বৃদ্ধি-সহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, সরকারের ওপর চাপ বাড়ার কারণেই এই ধরনের ঘোষণা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande